‘সবার নজরে আনার কৃতিত্ব ড. শাহনাজের’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাপরিচালক,প্রত্নতত্ত্ব অধিদপ্তরদেশে যেসব প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে, কিছু কিছু জায়গায় সরকার নিজ উদ্যোগে খননকাজ করে। বেসরকারিভাবেও খননকাজ হয়, সে ক্ষেত্রে আমাদের কাছ থেকে আগে অনুমতি নিতে হয়। ভিতরগড়কে সবার নজরে আনার কৃতিত্ব ড. শাহনাজের। আমাদের কাছে মনে হয়েছে, ভিতরগড়ে খননকাজ পরিচালনার জন্য তিনিই উপযুক্ত। আমরা নিয়মিত তাঁর কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর করছি এবং আমাদের সাধ্যমতো সহযোগিতা করছি। ভিতরগড়ের এখনো অনেকাংশের কাজ বাকি। ড. শাহনাজ সেখানে খনন করে ইতিমধ্যে তাঁর কাজ বেশ এগিয়ে নিয়েছেন। আশা করছি, তিনি আরও সাফল্য পাবেন।