‘সমস্যাটা শিক্ষাপদ্ধতির’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থাই কি একজন শিক্ষার্থীকে কোচিংমুখী করছে না?উত্তর: আমাদের এই শিক্ষাব্যবস্থা প্রশ্ন আর উত্তরনির্ভর। কোচিং সেন্টার বা প্রাইভেট শিক্ষকেরা উত্তরগুলো তৈরি করে দেন আর শিক্ষার্থীরা তা শুধু মুখস্থ করে। প্রশ্ন: স্কুল-কলেজেই কেন সিলেবাসের বা কোর্সের পড়া শেষ করা যায় না? কেন কোচিং বা গৃহশিক্ষকের ওপর নির্ভর করতে হয়? উত্তর: আমাদের শিক্ষাব্যবস্থায় সামাজিক পরিবেশের প্রভাব অনেক বেশি, যা মূলত গৃহশিক্ষক বা কোচিং-নির্ভর। ক্লাসের শিক্ষক ভালো করে জানেন এই শিক্ষার্থীরা হয় তাঁর ব্যাচে অথবা অন্য ব্যাচে পড়তে যাবে। ফলে ক্লাসে তিনি মনোযোগী হওয়ার তাড়না বোধ করেন না।প্রশ্ন: উন্নত দেশের শিক্ষাপদ্ধতি তো কোচিং-নির্ভর নয়। তারা কীভাবে পড়ছে?উত্তর: এর উত্তরটা কিন্তু প্রথম প্রশ্নের উত্তরে বলা আছে। সমস্যাটা শিক্ষাপদ্ধতির। উন্নত দেশগুলোর শিক্ষাব্যবস্থা এমন নয়, যেখানে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর মুখস্থ করতে হয়। তাই তারা গৃহশিক্ষক বা কোচিং-নির্ভর নয়। প্রশ্ন: সৃজনশীল পদ্ধতি নিয়ে কথা হচ্ছে। সেটাও শুনছি শিক্ষার্থীরা মুখস্থ করছে। তাহলে সৃজনশীলতার বিকাশ কীভাবে হবে?উত্তর: আমি এই সৃজনশীল পদ্ধতি নিয়ে দারুণ আশাবাদী। এখানে শিক্ষার্থীদের মুখস্থ করার সুযোগ কম। তবে কিছু গাইড বাজারে পাওয়া যাচ্ছে বলে শুনেছি। আমি অভিভাবকদের এই গাইডগুলো না কেনার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানাব।প্রশ্ন: প্রতিযোগিতা আছে বলে অভিভাবকেরা সন্তানদের কোচিংয়ে পাঠাচ্ছেন। এ ব্যাপারে আপনার মতামত কী? উত্তর: আসলে এটা কোনো অজুহাত হতে পারে না। যে বাচ্চার চিন্তা করার ক্ষমতা আছে, সে যেকোনো প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারে। হয়তো সে প্রথম হবে না, কিন্তু পরবর্তী জীবনে অনেক ওপরে উঠবে। তাই বিজ্ঞানী আইনস্টাইনের কথাটাই পুনর্ব্যক্ত করেন তিনি, ‘জ্ঞান অপেক্ষা কল্পনা করার ক্ষমতা থাকা অধিকতর শ্রেয়।’