চট্টগ্রাম একাডেমির সুহৃদ সম্মাননা অনুষ্ঠান
'সমাজ ও দেশকে এগিয়ে নিতে লেখালেখির প্রয়োজনীয়তা রয়েছে'
চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান অনুপম সেন বলেছেন, আড্ডার মধ্য দিয়ে মানুষ সৃজনশীল হয়। আর এ সৃজনশীলতার মাধ্যমে লেখক সমৃদ্ধ হন। মূলত মানুষ লেখার মধ্য দিয়েই মুক্তি খোঁজেন। অনগ্রসর মানুষকে আলোকিত করেন। সমাজ ও দেশকে এগিয়ে নিতে লেখালেখির প্রয়োজনীয়তা রয়েছে।
১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম একাডেমির উদ্যোগে নন্দনকাননস্থ ফুলকি এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সুহৃদ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একাডেমির পরিচালক আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছড়া সাহিত্যিক সুকুমার বড়ুয়া ও চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবুল মনসুর। অনুভূতি ব্যক্ত করেন সম্মাননাপ্রাপ্ত কথাসাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশ্শিরা ও ছড়াকার খালেদ সরফুদ্দীন। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক নেছার আহমদ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী মৃণালিনী চক্রবর্তী। এ ছাড়া নতুন তিনটি বইয়ের পাঠ উন্মোচন করা হয়। িবজ্ঞপ্তি।