'সমাজ সংস্কারে নাট্যকর্মীদের ভূমিকা অগ্রগণ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজ সংস্কারে নাট্যকর্মীদের ভূমিকা অগ্রগণ্য। সামাজিক উন্নয়নে নাট্যকলার শক্তিকে কাজে লাগিয়ে উন্নয়ন নাট্যকর্মীরা কাজ করে যাচ্ছেন।

থিয়েটার ইউনিট আলোছায়া আয়োজিত সম্মেলনে বক্তারা এ কথা বলেন। ২১ জানুয়ারি বিকেলে নগরের জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে থিয়েটার আয়োজন করা হয় সপ্তম উন্নয়ন নাট্যকর্মী সম্মেলন। থিয়েটার ইউনিট আলোছায়ার ইউনিট কমান্ডার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাশুকুর রহমান শিকদার। অতিথি ছিলেন মিল্কী ফাউন্ডেশনের সভাপতি সাঈদ মিল্কী, উৎসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, শ্রমিক নেতা আহাম্মদ কবীর, বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউটের (বিটিটিআই) প্রশিক্ষক ওবায়দুল ইসলাম, জয়নাল আবেদীন ফাউন্ডেশন অ্যান্ড ট্রাস্টের চেয়ারম্যান নার্গিস চৌধুরী ও উপদেষ্টা সুমন আমীন।

মো. ইকবাল হোসেন বলেন, ২০০৯ সালে ইউনিট থিয়েটার কনসেপ্টে নাট্যক্রিয়া সম্পাদনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছিল থিয়েটার ইউনিট: আলোছায়া। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ে শিশুদের শারীরিক নির্যাতন ও পাচার প্রতিরোধ, এইডস সচেতনতা, হিজড়া জনগোষ্ঠীদের জীবনযাত্রা, জেলেদের জীবনযাত্রা, মা ও শিশু স্বাস্থ্য, ভূমিকম্পবিষয়ক নানা ইস্যুভিত্তিক নাটকের প্রদর্শনী করা হয়েছে।

সম্মেলনে ধারণাপত্র উপস্থাপন করেন আলোছায়ার সদস্য আরেফিন আরিফ। এরপর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে আহাম্মদ কবীর রচিত ও মো. সুমন সরকারের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক জাগোহৃদয়, জাগোসংবিত। বিজ্ঞপ্তি