সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের চৌধুরীহাটে গত বৃহস্পতিবার পুলিশ তদন্তকেন্দ্রের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ঢেমশা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয় সুধী সমাবেশ। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. নওশের আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার। অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রুহুল আমিন ছিদ্দিকি, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সাঈদ ও সাধারণ সম্পাদক ফরিদুল আলম। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ।প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। নিজেদের মধ্যে সম্প্রীতি না থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজে শান্তিপূর্ণভাবে সবাইকে মিলেমিশে বসবাস করার পরিবেশ তৈরি করতে হবে।