‘সরকার আমাদের বই কেনে না’
প্রকাশনা সংস্থাগুলোর অধিকাংশই এখনো শৌখিন। নানা সীমাবদ্ধতার কারণে পেশাদারি মনোভাব গড়ে উঠছে না রাশেদ রউফ প্রকাশনা উপদেষ্টা, শৈলীপ্রকাশনাশিল্পের সঙ্গে কত দিন ধরে যুক্ত?রাশেদ রউফ: ব্যক্তিগতভাবে প্রকাশনাশিল্পের সঙ্গে আমি ১৯৮৪ সাল থেকে জড়িত। ১৯৯৫ সালে শৈলী প্রকাশনের যাত্রা শুরু। এবারের একুশের বইমেলার প্রস্তুতি সম্পর্কে বলুন।রাশেদ রউফ: আমরা এবারের একুশের বইমেলায় নির্বাচিত কয়েকজন লেখকের বই প্রকাশের উদ্যোগ নিয়েছি। অন্যত্র ব্যস্ত থাকার কারণে প্রস্তুতিটা নিতে হয়েছে দেরিতে। আপনার প্রকাশনা প্রতিষ্ঠান থেকে কয়টি বই বেরিয়েছে?রাশেদ রউফ: শৈলী থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে সাত শ বই প্রকাশিত হয়েছে। চট্টগ্রামের প্রকাশনাশিল্পের সংকট ও সম্ভাবনা সম্পর্কে বলুন।রাশেদ রউফ: সংকট অনেক। স্বল্প পরিসরে এগুলো বলা যাবে না। এখানে এখনো বাজার গড়ে ওঠেনি। প্রকাশনা সংস্থাগুলোর অধিকাংশই এখনো শৌখিন। নানা সীমাবদ্ধতার কারণে পেশাদারি মনোভাব গড়ে উঠছে না। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও এ শিল্প সমৃদ্ধ হচ্ছে না।বিপণনের ক্ষেত্রে কী ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়?রাশেদ রউফ: বিপণনের সংকট সবচেয়ে প্রকট। বই বাজারজাত করা হলেও টাকা উঠে আসে না। বিক্রি হলেও টাকা পাওয়া যায় না সবসময়। এ জন্য আমাদের সম্বল বইমেলা, বই উৎসব জাতীয় অনুষ্ঠানমালা। নগদ বিক্রি, নগদ প্রাপ্তি। কম হলেও ভালো।চট্টগ্রামের প্রকাশনাশিল্প কি লাভজনক পর্যায়ে পৌঁছেছে?রাশেদ রউফ: প্রকাশকের ভূমিকা কী—এখনো আমরা অনেকেই জানি না। লাভজনক পর্যায়ে পৌঁছা তো দূরের কথা!পাঠকের অভিযোগ, টাকা খরচ করলে যে কেউ বই বের করতে পারে। প্রকাশনার মান রক্ষায় আপনারা কতটুকু সচেষ্ট?রাশেদ রউফ: পাঠকের অভিযোগ অসত্য নয়। নীতিমালা না থাকার কারণে যে কেউ বই করতে পারে। তবে বইয়ের মান ও প্রকাশনার মান রক্ষায় আমরা চেষ্টা করছি। শৈলী বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্য। আমরা তরুণ লেখকদের উৎসাহিত করি, তবে টাকা নিয়ে নয়।আপনারা কী ধরনের পৃষ্ঠপোষকতা আশা করেন?রাশেদ রউফ: সরকারি-বেসরকারি সব ধরনের পৃষ্ঠপোষকতা প্রত্যাশা করি। জাতীয় গ্রন্থকেন্দ্র, গণগ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি মন্ত্রণালয়, মসজিদভিত্তিক পাঠাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে বই কেনা হয়। চট্টগ্রামের প্রকাশনা সংস্থাগুলো থেকে সরকার বই কিনলে শিল্প সহজেই দাঁড়িয়ে যেত। এ ছাড়া আমরা পৃষ্ঠপোষকতা চাই গণমাধ্যমের। উল্লেখযোগ্য কী কী বই বেরিয়েছে বা বেরোচ্ছে এবার?রাশেদ রউফ: আর্থিক সীমাবদ্ধতার কারণে ২৫টির বেশি বই এ বছর প্রকাশ করা সম্ভব হবে না। এর মধ্যে রয়েছে গল্প, প্রবন্ধ, গবেষণা, কবিতা ও শিশুসাহিত্য। উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে মাহবুবুল হক ও আবুল মোমেন সম্পাদিত ওহীদুল আলম জন্মশত স্মারকগ্রন্থ, আবুল মোমেনের শিক্ষা ও সংস্কৃতি, আনোয়ারা আলমের নারীর জীবন এবং ইত্যাদি, নেছার আহমদের স্মরণের আবরণে চট্টগ্রামের কৃতী পুরুষ (তৃতীয় খণ্ড); বিকাশ চৌধুরী বড়ুয়ারফিরে দেখা। এ ছাড়াও লেখক তালিকায় আছেন বিপ্রদাশ বড়ুয়া, কাজী জাফরুল ইসলাম, সিদ্দিক আহমেদ, সুজন বড়ুয়া, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, আমিনুর রশীদ কাদেরী, আমান উদ্দীন আবদুল্লাহ, ওবায়দুল সমীর, জুবাইর জসীম, আকাশ আহমেদ, দীনা মরিয়ম, এলিজাবেথ আরিফা মুবাশশিরা, শিশুরোগ বিশেষজ্ঞ প্রণব কুমার চৌধুরী প্রমুখ। বই কেনার জন্য সরকারের কোটি টাকার বরাদ্দ থাকলেও বেশির ভাগ বই কেনা হয় রাজনৈতিক বিবেচনায়জামাল উদ্দিন প্রকাশক, বলাকা প্রকাশনপ্রকাশনাশিল্পের সঙ্গে কত দিন ধরে যুক্ত?জামাল উদ্দিন: ১৯৯৮ সালে এ প্রকাশনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলাম আমি ও শরীফা বুলবুল। আমরা আজও যৌথভাবে এ প্রকাশনা পরিচালনা করে আসছি। এবার একুশে বইমেলার প্রস্তুতি সম্পর্কে বলুন।জামাল উদ্দিন: প্রতিবারের মতো এবারও বলাকা প্রকাশনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আপনার প্রকাশনা প্রতিষ্ঠান থেকে কয়টি বই বেরিয়েছে?জামাল উদ্দিন: আমাদের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক। এবারের বইমেলা উপলক্ষে প্রায় ৮০টি বই প্রকাশের প্রস্তুতি প্রায় শেষের পথে। ইতিমধ্যে ৪৫টি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ শেষ হয়েছে। অন্যান্য বইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে।চট্টগ্রামে প্রকাশনাশিল্পের সংকট ও সম্ভাবনা সম্পর্কে বলুন?জামাল উদ্দিন: একসময় বইঘর ছিল উভয় বাংলার অন্যতম সেরা প্রকাশনা। বলাকা প্রকাশন সেই ধারাবাহিকতা রক্ষায় সচেষ্ট। সম্পাদনা, বাঁধাই ও ছাপার ক্ষেত্রে আমরা বিশেষ নজর দিচ্ছি। আমাদের মতে, প্রকাশনাশিল্পের জন্য উপযুক্ত স্থান হলো চট্টগ্রাম। বন্দরের কারণে প্রকাশনাশিল্পের কাঁচামাল সহজলভ্য এখানে। বিপণনের ক্ষেত্রে কী ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়?জামাল উদ্দিন: বিপণনের ক্ষেত্রে হাজারো সমস্যা। এ ক্ষেত্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। চট্টগ্রামের বই নিয়ে আলোচনা ছাপা হলে, প্রচার হলে বিপণন বাড়বে।চট্টগ্রামের প্রকাশনাশিল্প কী লাভজনক পর্যায়ে পৌঁছেছে?জামাল উদ্দিন: চট্টগ্রামের প্রকাশনা লাভজনক পর্যায়ে পৌঁছায়নি এর কারণ সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। বই কেনার জন্য সরকারের কোটি টাকার বরাদ্দ থাকলেও সিংহভাগ বই কেনা হয় রাজনৈতিক বিবেচনায়। পাঠকের অভিযোগ, টাকা খরচ করলে যে কেউ বই বের করতে পারে। প্রকাশনার মান রক্ষায় আপনারা কতটুকু সচেষ্ট?জামাল উদ্দিন: চট্টগ্রামের সব প্রকাশনা প্রতিষ্ঠান শৌখিন লেখকের বই বের করে—এ কথা ঠিক নয়। বলাকা প্রকাশন এ নীতিতে বিশ্বাসী নয়। আমাদের রয়েছে সম্পাদনা পর্ষদ। অভিজ্ঞ সম্পাদনা পর্ষদই বইয়ের পাণ্ডুলিপি যাচাই-বাছাই করে থাকে। আমরা যে কারও বই প্রকাশ করি না। কারণ একজন প্রকাশকের দায়িত্ব শুধু বই প্রকাশ করা নয়, তার গুণগতমান এবং সামাজিক দায়বদ্ধতার কথাও মাথায় রাখা উচিত। আপনারা কী ধরনের পৃষ্ঠপোষকতা আশা করেন?জামাল উদ্দিন: আশাকরি পাবলিক লাইব্রেরি ও শহীদ মিনার কেন্দ্রিক এই বইমেলাকে প্রতিবছর মাসব্যাপী রূপ দেয়ার জন্য আমাদের বুদ্ধিজীবীরা এগিয়ে আসবেন। এ মেলাটি যেন বাংলা একাডেমীর আদলে মাসব্যাপী পূর্ণাঙ্গ বইমেলায় রূপ পায় সে জন্য সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি।উল্লেখযোগ্য কী কী বই বেরিয়েছে (বেরোচ্ছে) এবার? জামাল উদ্দিন: আমাদের প্রকাশনা থেকে এবার উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের মধ্যে আছে—অনুপম সেনের জীবনের পথে প্রান্তরে, জামাল নজরুল ইসলামের সমাজ দর্শন বিজ্ঞান ও নানা প্রসঙ্গ, সিদ্ধার্থ সিংহ (কলকাতা) সেই ভয়ংঙ্কর গাছ, বড় মামার বাঘ ও ব্ল্যাকবোর্ড, হুমায়ুন মালিকের মৌলবাদ ও সামপ্রদায়িকতাবিরোধী গল্পগ্রন্থ উচ্ছেদ, ধর্ষণ ও খুনের মন্ত্র, গবেষক প্রভাংশু ত্রিপুরার ত্রিপুরা জাতির ইতিহাস ও সংস্কৃতি, সিরু বাঙালির যুদ্ধের ময়দান থেকে মেজর জিয়ার পলায়ন, জামাল উদ্দিনের পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, ভারতবর্ষে ব্রিটিশবিরোধী আন্দোলন: মাস্টরদা সূর্য সেন ও সূর্যসাথীরা, আনোয়ারা: একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধ ইত্যাদি।