'সরকার জেলা ও উপজেলা পরিষদের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার জেলা ও উপজেলা পরিষদের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করছে। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এলাকার মানুষের উন্নয়নের লক্ষ্যে এ পরিষদগুলো কাজ করে যাচ্ছে।

১১ মার্চ জেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ১৫ নম্বর ওয়ার্ড (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) থেকে নির্বাচিত সদস্য আনোয়ার কামালের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী।

বক্তব্য দেন আনোয়ার কামাল, ওমর ফারুক, আব্দুল জব্বার, জহির উদ্দিন, নুরুল আলম, রুনা বড়ুয়া, ফজলে এলাহী প্রমুখ।