প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ কবির চৌধুরী বলেছেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও টেন্ডারবাজিতে লিপ্ত এ সরকারের সাঙ্গপাঙ্গরা দেশকে পঙ্গু করে দিয়েছে। তাদের হটিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি ১৬ জুলাই সদরের বন্দর কমিউনিটি সেন্টারে বৈরাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক মঞ্জুর উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।