'সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গত ২৯ ডিসেম্বর নগরের বহদ্দারহাটে অবস্থিত স্বাধীনতা পার্ক পরিদর্শন করেন। এ সময় তিনি পার্কে বেড়াতে আসা দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনায় দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, পার্কের নানা স্থাপত্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পার্ক পরিচালনার দায়িত্বে নিয়োজিত কোম্পানি মেসার্স ওয়েল এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. শফর আলী, মো. ঈছা, তিমির বরণ চৌধুরী, কে এম শহীদুল কাউছার, মো. হেলাল উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।