'সাতকানিয়ায় নদী ভাঙন রোধে প্রকল্প নেওয়া হয়েছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার প্রধান সমস্যা নদীভাঙন। ইতিমধ্যে নদীভাঙন রোধে প্রকল্প নেওয়া হয়েছে। গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থারও উন্নয়ন করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর উন্নয়নে তৈরি করা হচ্ছে নতুন ভবন। সাতকানিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এ কথা বলেন। গত শনিবার মাদার্শা ইউনিয়নের বাবুনগর এলাকার সাংসদের গ্রামের বাড়িতে এ সভা হয়। দক্ষিণ জেলা যুবলীগের সদস্য আ ন ম সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংসদের স্ত্রী রেজিয়া রেজা চৌধুরী, সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী, জাহাঙ্গীর আলম, মো. জাহেদ হোসাইন, শহীদুল ইসলাম প্রমুখ।