‘সামাজিক আন্দোলনই ইভটিজিং বন্ধ করতে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেছেন, ‘ইভটিজিং থেকে দেশের নারীসমাজকে রক্ষা করতে হলে নারীর সামাজিক মর্যাদার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সামাজিক আন্দোলনই পারে ইভটিজিং বন্ধ করতে। নৈতিকতার বিচারে নারী-পুরুষ সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে সমাজে নারীরা নির্যাতনের হাত থেকে রক্ষা পাবেন।’ ইভটিজিংয়ের বিপক্ষে হাইকোর্টের নীতিমালা প্রণয়ন আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রায় বলে তিনি মন্তব্য করেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত সেমিনারে তিনি সভাপতিত্ব করেন। ‘হাইকোর্ট প্রদত্ত নীতিমালার প্রয়োগ ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয় ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। এতে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির চট্টগ্রাম বিভাগীয় প্রধান ওয়াহিদা ইদ্রিস ইকবাল, দিল আফরোজ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রভাষক সালমা মরিয়ম ও সাংবাদিক সৈয়দ মাহফুজ উননবী। ওয়াহিদা ইদ্রিস বলেন, ‘ইভটিজিং থেকে রক্ষা পাওয়ার জন্য নারী-পুরুষকে একযোগে কাজ করতে হবে।’ বিজ্ঞপ্তি।