'সামাজিক কাজে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে'
তরুণেরাই আমাদের শক্তি। দেশ ও সমাজকে এগিয়ে নিতে সামাজিক কাজে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে।
ফেনীর সোনাগাজীতে সামাজিক সংগঠন শাহাপুর মুনস্টার ক্লাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ৪ নভেম্বর ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাংসদ রহিম উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর। সংগঠনের সভাপতি মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন এম আবদুল হাই, সৈয়দ দ্বীন মোহাম্মদ, তানজিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল কাসেম প্রমুখ।
১৯৯৭ সালে ক্লাবটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিনা মূল্যে নিয়মিত চক্ষু চিকিৎসাশিবির, শিক্ষা উপকরণ প্রদান এবং গরিব মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা ও অসহায় লোকদের চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে। এ ছাড়া ক্লাবের উদ্যোগে পাঠাগার স্থাপন করা হয়েছে। স্থানীয়ভাবে খেলাধুলার আয়োজন ও বাল্যবিবাহ নিরুৎসাহিত করতেও কাজ করেন ক্লাবের সদস্যরা। —