ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুণীরা এগিয়ে এলে দেশ উন্নত হবে। সুন্দর সমাজ ও দেশ গড়তে গুণীদের কদর করতে হবে। তিনি গত ২৮ জানুয়ারি নগরের একটি হোটেলে সম্মেলন কক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রাউজান ক্লাব আয়োজিত গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। সভা পরিচালনা করেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা আলম, কাজী মো. শফিউল আলম, গিয়াস উদ্দিন তালুকদার, দেলোয়ার হোসাইন আনসারী, মোহাম্মদ আলী, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ হাবিব উল্লাহ ও সাইদুল হক।
সম্মাননা প্রদান করা হয় রোটারি জেলা গভর্নর মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ বখতিয়ার হোসেনকে। বিজ্ঞপ্তি।