'সুশিক্ষিত প্রজন্ম গড়তে কাজ করছে সরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশিক্ষিত প্রজন্ম গড়তে কাজ করছে সরকার। এ জন্য প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা আনার স্বীকৃতিস্বরূপ সরকার ইউনেসকো পুরস্কার পেয়েছে।
কক্সবাজারের চকরিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত রোববার
বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কয়েকটি সড়ক ঘুরে উপজেলা পরিষদের চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খুরশিদুল আলম চৌধুরী।