'সৃষ্টি সুখের উল্লাসে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীন শিল্পীদের নিয়ে আবৃত্তি সংগঠন প্রমা ৫ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করে আবৃত্তি অনুষ্ঠান। ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শিরোনামে এই অনুষ্ঠানে কবিতায় প্রেম, দ্রোহ আর মানবতার জয়গান গেয়েছেন শিল্পীরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি রাশেদ হাসান। এরপর একক পরিবেশনা। শুরুতে অনন্যা পোদ্দারের কণ্ঠে আবু জাফর ওবায়দুল্লাহর ‘কোন এক মাকে’ কবিতাটি হৃদয় ছুঁয়ে যায়। এরপর নুসরাত জাহানের কণ্ঠে ছিল ‘আমি সেই মেয়েটি’। একে একে আবৃত্তি করেন সাফওয়ান নেওয়াজ, শৈলী বড়ুয়া, পলি বড়ুয়া, ওমর ফারুক, মোহাম্মদ আজমুল হাসান, তৃষিতা চৌধুরী, প্রকাশ বড়ুয়াসহ প্রমার ২০ জন নবীন শিল্পী। প্রমার সদস্য ছাড়াও আবৃত্তি করেন নির্মাণ আবৃত্তি অঙ্গনের মাহবুবুর রহমান, কণ্ঠনীড়ের সেলিম রেজা, নরেন আবৃত্তি একাডেমির মিশফাক রাসেল, সুচয়ন ললিতকলা কেন্দ্রের তাসকিয়াতুন নূর, বর্ণ আবৃত্তি পাঠশালার সাইদুল করিম, স্বরনন্দনের পূজা বিশ্বাস, বিভাস আবৃত্তি চর্চাকেন্দ্রের গৌরী নন্দিতা, দৃষ্টি চট্টগ্রামের প্রিয়ম দাশ এবং চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্রের এহতেশামুল হক। আয়োজনে ছিল ‘গণজাগরণের কথা’ শিরোনামে একটি বৃন্দ আবৃত্তির পরিবেশনাও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালমা জাহান।