'সৃষ্টিশীল কাজ মানুষকে মৃত্যুর পরও বাঁচিয়ে রাখে'
সৃষ্টিশীল কাজ মানুষকে মৃত্যুর পরও বঁাচিয়ে রাখে। এ জন্য সাহিত্য অন্যতম প্রধান মাধ্যম। সাহিত্যের মাধ্যমে সমাজের সব ক্ষেত্রে জ্ঞানের ধারাকে ছড়িয়ে দিতে হবে।
সাহিত্য প্রকাশনা ‘চন্দ্রবিন্দু’র প্রকাশনা উৎসব ও সাহিত্য আড্ডায় বক্তারা এসব কথা বলেন। উজান আবৃত্তি সংসদের উদ্যোগে ২ ডিসেম্বর সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও প্রাবন্ধিক নজির আহম্মদ। তিনি বলেন, চন্দ্রবিন্দু একটি সাহিত্য আন্দোলন। এই আন্দোলনের ধারা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও গল্পকার দেবাশিস ভট্টাচার্য। চন্দ্রবিন্দুর সম্পাদক মঈন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি এম সেকান্দর হোসাইন, গল্পকার ইয়াহিয়া নিজামী ও কবি জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বাউলগান পরিবেশন করেন শিল্পী সুজন বৈরাগী।