'স্টাডি ইন অস্ট্রেলিয়া' আজই শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলছে ‘স্টাডি ইন অস্ট্রেলিয়া’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান। অস্ট্রেলিয়ার হাইকমিশনের সহায়তায় এর আয়োজন করেছে আইডিপি এডুকেশন। অস্ট্রেলিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিতে যাঁরা আগ্রহী, চাইলে আজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে অনুষ্ঠানস্থল ঘুরে আসতে পারেন।
অস্ট্রেলিয়ার কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। পরামর্শ দেবেন। গতকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের আজই শেষ দিন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।