‘স্বপ্নচোর’-এর মহরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাসফুল থিয়েটার আয়োজিত আবদুল মোনেম খান রচিত টেলিছবিস্বপ্নচোর-এর মহরত ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২১ অক্টোবর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী। মাহমুদ হোছাইনের সভাপাতিত্বে অনুষ্ঠানে আবদুল মোনেম খান টেলিছবির স্ক্রিপ্ট পরিচালনার জন্য খালেদা আকতারের হাতে তুলে দেন।এ টেলিছবিতে দেখা যাবে, একজন সৎ নিরাপত্তাকর্মী ছেলেকে আদম ব্যাপারির মাধ্যমে বিদেশে পাঠান। ছেলে হাসান অনেকটা চোরের মতো দেশে ফিরে আসে। তার মুখে শোনা যায় বিদেশের বেদিশার কথা। পরে গ্রামবাসী শপথ নেয় আর কোনো সন্তানকে বিদেশ পাঠাবে না। এতে অভিনয় করছেন শিউলি শীলা, দিল মোহাম্মদ, রাসেল সিকদার, বেলায়েত হোসেন খান, আশুতোষ ধর প্রমুখ। গান করছেন ইকবাল পিন্টু। বিজ্ঞপ্তি।