মুহম্মদ জাফর ইকবাল সমীপেষু বিভাগে অসংখ্য চিঠি ও ই-মেইল এসেছে। জীবন-জীবিকা,
‘স্বপ্নটা মনের মধ্যে বাঁচিয়ে রেখো’
আমি গণিত নিয়ে পড়তে চেয়েছিলাম। কিন্তু বাবা-মার স্বপ্ন পূরণের জন্য ভর্তি হয়েছি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে। আমি এখনো গণিতে পড়তে আগ্রহী। এ বিষয়ে আপনার পরামর্শ চাই।মেহজাবিন শাহনাজ[email protected]আসলে জীবনটা তোমার, একবারই হাতে পাওয়া যায়। তাই যদি স্বপ্ন পূরণই করতে হয়, তাহলে নিজের স্বপ্ন পূরণ করতে হয়, বাবা-মায়ের নয়। তা-ই হোক। যা হওয়ার হয়ে গেছে, ভবিষ্যতে যদি আবার কখনো কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন নিজের স্বপ্নের কথা মনে রেখো। যেহেতু গণিতের জন্য তোমার ভালোবাসা আছে, নিউমার্কেটের বইয়ের দোকান থেকে ভালো দেখে একটা গণিতের বই কিনে এনো। নাম্বার থিওরি, ক্যালকুুলাস কিংবা কমপ্লেক্স থিওরি। তারপর অবসর সময়ে সেগুলো করতে থাকো। তোমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তোমাকে নিয়ে প্রথমে হাসাহাসি করবে, তারপর মেনে নেবে। আর যদি কখনো আরও বেশি পড়াশোনা করার জন্য বাইরে যাও, তাহলে স্বপ্নটাকে আরও অনেক দূর ঠেলে নিয়ে যেতে পারবে। আমি বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ছি। ভবিষ্যতে স্থাপত্য বিষয়ে পড়তে চাই। এ লক্ষ্যে পৌঁছাতে আমার করণীয় কী?সাবা সেহরীন ইসলাম আর্সিবরিশাল।স্থাপত্য বিষয়ে পড়তে হলে গণিতবিজ্ঞানের পাশাপাশি ছবি আঁকার দক্ষতা থাকতে হয়। এমনিতে লেখাপড়া তো করবেই, তার সঙ্গে সঙ্গে ছবি আঁকবে। ব্যাগের ভেতর একটা খাতা আর পেনসিল রাখবে। যখনই সময় পাবে ছবি আঁকবে। যারা ছবি আঁকতে পারে না, তারা স্থাপত্য বিভাগে ভর্তি হতে পারে না। স্থাপত্য বিষয়ে পড়তে হলে আরও একটি বিষয় দরকার, সেটা হচ্ছে সৃজনশীলতা। সেটা তো তোমার আছেই, ঠিক না? কেউ যেন সেটা নষ্ট করতে না পারে।Why you looking like father at me?দিয়া[email protected] I? When? Where? শিশু উত্সবের জন্য সিনেমা কি মোবাইল ক্যামেরায় বানানো যাবে? কোন ঠিকানায় সিনেমা পাঠাব?আল আমিনসিরাজগঞ্জ[email protected]হ্যাঁ যাবে। ঠিকানাটা হচ্ছে: ১০/A untral Rd. (First floor) Dhaka. আমার জীবনের লক্ষ্য গবেষণা। কীভাবে আমি আমার সেই স্বপ্ন পূরণ করতে পারি?তৌফিকুর রহমানদ্বাদশ শ্রেণী, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।[email protected]স্বপ্নটা মনের মধ্যে বাঁচিয়ে রেখো। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা সমাজবিজ্ঞান—যে বিষয়েই পড়ো, তুমি ইচ্ছা করলেই সে বিষয়ে গবেষণা করতে পারবে। কাজেই তোমার পছন্দের বিষয়ে পড়ার জন্য প্রস্তুতি নিতে থাকো। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এসইউএসটি) লোকপ্রশাসন বিভাগে পড়ছি (দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার)। এসএসসি ও এইচএসসিতে আমি কলা বিভাগে পড়েছি। কিন্তু আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলোজি নিয়ে পড়তে চাই। আমি কীভাবে এসব বিষয়ে ভর্তি হতে পারব?সুরাইয়া সুলতানা[email protected]ভারি মজা তো! তুমি আমার ইউনিভার্সিটির ছাত্র, সোজাসুজি আমার অফিসে এসে তোমার সবগুলো প্রশ্ন করতে পার! তা না করে প্রথম আলোতে প্রশ্ন করছ? অফিসে এসে কথা বলো, ঠিক আছে? আমি কী করে আমার লক্ষ্য ঠিক করব? আমি কী করে বুঝব যে আমি কোন বিষয়ে ভালো করতে পারব ভবিষ্যতে?ফারিবা ইসলাম[email protected]তুমি আমাকে বলো, তোমার সবচেয়ে প্রিয় বিষয় কী? সেই বিষয়েই তুমি সবচেয়ে ভালো করবে। কেউ যদি একটা বিষয় ভালোবাসে তখন সেটা পড়তে কষ্ট হয় না, সেটা সে আগ্রহ নিয়ে পড়ে, আনন্দ করে পড়ে। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। আমি কবিতা লিখি। কবিতা প্রকাশের ব্যাপারে আপনি কীভাবে আমাকে সহায়তা করতে পারেন?সুকান্ত দে অমিতশংকর, ধানমন্ডি, ঢাকা।কবিতা প্রকাশের ব্যাপারে আমি তোমাকে সহায়তা করতে পারব না। তোমার কবিতা যদি ভালো হয় পত্রপত্রিকায় সেগুলো এমনিতেই ছাপা হবে; সাহিত্য সম্পাদকেরা ভালো কবিতার জন্য হাঁ করে বসে থাকে। কাজেই তোমার কবিতাগুলো বিভিন্ন পত্রপত্রিকায় পাঠাও, দেখো ছাপা হয় কি না। আমি এইচএসসি প্রথম বর্ষে পড়ছি। ভবিষ্যতে আমি আধুনিক পদার্থবিজ্ঞানে (modern physics like particle physics or quantom physics) পড়তে চাই। সে জন্য আমি এখন থেকে কীভাবে প্রস্তুতি নিতে পারি?মুসাভ্বির মাহমুদ, ঢাকা[email protected]পদার্থবিজ্ঞান পড়তে হলে পার্টিকেল ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স ছাড়া আরও অনেক কিছু পড়তে হবে। তার জন্য প্রস্তুতি নিতে হলে তোমার গণিতের ভিতটা শক্ত করতে হবে। যখন সত্যি সত্যি পড়া শুরু করবে, তখন টেক্সট বইয়ে যতগুলো প্রবলেম থাকবে, তার সবগুলো নিজে নিজে করে ফেলবে, তাহলে তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না। আমি বাণিজ্য বিভাগের একজন এইচএসসি পরীক্ষার্থী। আমার জীবনের লক্ষ্য দুটি: এক. মানুষের জন্য কিছু করা; দুই. সৃষ্টিশীল কিছু করা। যেমন: লেখালেখি, ছবি আঁকা। আমি ছবি আঁকতে খুব পছন্দ করি। আমি চাই এইচএসসি পরীক্ষার পর চারুকলায় ভর্তি হতে। কিন্তু আমার বাবা এটা পছন্দ করেন না। তাঁর কথা হচ্ছে, চাকরির বাজারে এর কোনো মূল্য নেই। তিনি আমাকে বিবিএ পড়ার জন্য চাপ দিচ্ছেন। এখন আমি কী করব?মাহমুদ নিয়াজ[email protected]চাপের ব্যাপারটা আসলে আমি একেবারেই বুঝি না। আমার জীবনের লেখাপড়ার ব্যাপারে আমাকে কেউ চাপ দেয়নি, আমিও কাউকে চাপ দিই না। আমি মনে করি, একজন তার নিজের জীবনের দায়িত্ব নিজে নিয়ে, সিদ্ধান্তটাও নিজে নিজে নেবে। আপনার কি স্কুল, প্রবীণ নিবাস বা এ ধরনের সমাজসেবামূলক কিছু করার পরিকল্পনা রয়েছে? আপনি সে রকম কিছু করলে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই।সাদিয়া জাহানএইচএসসি পরীক্ষার্থী, ঢাকা সিটি কলেজ।[email protected]বুড়ো হয়ে রিটায়ার করার পর অনেক কিছু করার পরিকল্পনা আছে। তখন পর্যন্ত যদি তোমার আগ্রহ বজায় থাকে তাহলে অবশ্যই...