‘স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাঙ্গুনিয়ায় বিএনপির তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ উপলক্ষে রাঙ্গুনিয়ার একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব, সে কথা আবারও প্রমাণিত হয়েছে। সরকার চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও উপনির্বাচনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হতে পারত। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা সব কটি ইউনিয়নে জয়লাভ করতে পারত। কিন্তু এ ক্ষেত্রে সরকার কোনো প্রভাব খাটায়নি এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ছিল বলে এমন নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়েছে।’অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা স্বজন কুমার তালুকদার, সিরাজুল ইসলাম চৌধুরী, জহির আহমদ চৌধুরী, সাদেকুন্নুর সিকদার, অ্যাডভোকেট এম এ নাছের চৌধুরী, আবুল কাশেম চিশতি, সাহজাহান সিকদার, মো. আলী শাহ, কাজী মো. জসিম, ইদ্রিস আজগর, ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, আওয়ামী লীগে যোগদানকারী ইসমাইল সওদাগর ও সদ্য নির্বাচিত আওয়ামী লীগ-সমর্থিত নয় ইউপি চেয়ারম্যান।অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সহসভাপতি ইসমাইল হোসেন সওদাগরের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী ও কোদালা ইউনিয়নের বিএনপি নেতা কোব্বাদ আলী, মোহাম্মদ কাঞ্চনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। বিজ্ঞপ্তি।