‘স্বাধীনতা আমাদের স্বাধীনতা’ সংকলনের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, প্রত্যেক নাগরিকের মধ্যে সর্বোচ্চ দেশপ্রেম থাকতে হবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের হাতে বিখ্যাত সব লেখকের মুক্তিযুদ্ধের ছড়া, কবিতা, প্রবন্ধ, গল্পগুলো তুলে দিতে হবে। তিনি গত রোববার সন্ধ্যায় পাথরঘাটায় সাইদুল ইসলাম সম্পাদিত স্বাধীনতা আমাদের স্বাধীনতা সংকলনের মোড়ক উন্মোচনকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সাংবাদিক রশীদ মামুন, আলমগীর সবুজ প্রমুখ। বিজ্ঞপ্তি।