'স্বাধীনতাবিরোধীরা এখনো তৎপর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেছেন, স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। যুদ্ধাপরাধীদের বিচারকে বানচাল করার জন্য স্বাধীনতাবিরোধীরা তৎপর রয়েছে। 
গত ২৮ নভেম্বর বিকেলে পটিয়ার কেলিশহর উত্তর ভূর্ষি ভট্টাচার্য দিঘির পাড়ে মুক্তিযদ্ধের সম্মুখযুদ্ধের স্মৃতিন্তম্ভের ফলক উন্মোচন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেলিশহর মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক পুলক কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার সাহাব উদ্দিন, পটিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শাহ আলম। বক্তব্য দেন উদয়ন নাগ, প্রদীপ দাশ, মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন, সামসুজ্জামান, ফজল আহমদ, তপন দস্তিদার প্রমুখ। এর আগে তিনি কেলিশহর উত্তর ভূর্ষি ভট্টাচার্য দিঘির পাড় এলাকায় নির্মিত মুক্তিযুদ্ধকালে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সম্মুখযুদ্ধের স্মৃতিন্তম্ভের ফলক উম্মোচন করেন। —পটিয়া প্রতিনিধি।