‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সেবা দাতা গ্রহীতা উভয়কে আন্তরিক হতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সেবা দাতা, গ্রহীতা ও সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিক হতে হবে। এতে হাসপাতালের সেবার মানযেমন বাড়বে, তেমনই সেবাদাতারাও উৎসাহিত হবেন। পটিয়া উপজেলা হাসপাতাল (স্বাস্থ্য কমপ্লেক্স) ভবন চত্বরে স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় নেতারা ও সেবা গ্রহীতাদের এক যৌথ সভায় বক্তারা এমন অভিমত দেন। সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়া শাখার উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি বিকেলে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুলাল প্রসাদ ভট্টাচার্য। টিআইবির এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ নেছারুল হকের সঞ্চালনায় এতে সেবাগ্রহীতারা হাসপাতালে বিভিন্ন রোগ নিরূপণকেন্দ্রের লোকজনের হয়রানি, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। অন্য দিকে হাসপাতাল কর্তৃপক্ষ রাজনৈতিক প্রভাব, নিরাপত্তাহীনতা, চাহিদা অনুযায়ী সরকারি ওষুধ সরবরাহ না পাওয়া, জনবলসংকট ও রোগীদের অসচেতনতার বিষয় তুলে ধরেন। সভায় সাংবাদিক আবদুর রাজ্জাকের স্বাগত বক্তব্যের পর আলোচনায় অংশ নেন পটিয়া সনাক সভাপতি কবিশেখর নাথ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কে আখতার, ডা. হাসান শহীদুল আলম, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান, ডা. মানব কুমার চৌধুরী, আইয়ুব নবী, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ সবুর, রাজনীতিক স ম ইউনুচ, শ্যামল দে, কবিয়াল আবু ইউসুফ, ইউপি সদস্য শিখা রানী বিশ্বাস, নিত্যময় চৌধুরী, শীলা দাশ, প্রভাষক ভগীরথ দাশ, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, মোহাম্মদ সোলায়মান প্রমুখ।