'স্যানিটেশন-ব্যবস্থার উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষে ২৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন ও শোভাযাত্রা বের করা হয়। এসব কর্মসূচি পালন করা হয় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে। শোভাযাত্রাটি সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বের হয়ে স্টেডিয়াম ও সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে। 
এরপর ‘স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি’—এই স্লোগানের ওপর ভিত্তি করে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রামের পরিচালক শংকর রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বজলুল হক।
বক্তারা বলেন, দেশের অনগ্রসর জনগোষ্ঠীকে শিক্ষিত ও সচেতন করে তুললেই স্যানিটেশনের শতভাগ সাফল্য অর্জিত হবে। এ জন্য স্যানিটেশন–ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিজ্ঞপ্তি।