'হলদে পাখি আজও খুঁজি তোমাকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৮ জানুয়ারি রাজশাহীর ওয়ান ব্যাংক পুষ্প মেলায় প্রথম তোমাকে দেখেছিলাম। তুমি পরেছিলে হলুদ জামা। তুমি, তোমার মা, ছোট বোনসহ পরিবারের আরও সদস্যদের সঙ্গে এসেছিলে। মেলাতে তোমাকে প্রথম যখন দেখলাম ঠিক তখনই আমার হৃদয়ে ভালোবাসার অনুভূতি জেগেছিল। তোমাকে যতই দেখছিলাম ততই ভালো লাগছিল। ইচ্ছে হচ্ছিল সারা জীবন দেখি। কিন্তু সেটা আর হলো না। কিছুক্ষণ পরে তুমি অনেকগুলো ফুলের গাছ কিনে রিকশায় চড়ে কোর্ট এলাকার দিকে চলে গেলে। বিশ্বাস করো সেদিন রাতে একটুও ঘুমাতে পারিনি। তারপর প্রতিদিন রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় তোমাকে খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। তবে আমার গভীর বিশ্বাস আছে, একদিন না একদিন তোমাকে খুঁজে পাবই। কারণ এটাই আমার প্রথম ভালো লাগা এবং ভালোবাসা।
হিমেল
রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।