‘হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর করা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব হাবিবুল আউয়াল বলেছেন, বাংলাদেশ একটি বহু ধর্ম ও সম্প্রদায়ের আবাসভূমি। তাই এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম ও মতের লোকজন একসঙ্গে বাস করবেন। তিনি শিগগির হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ধর্মীয় ফাউন্ডেশনে রূপান্তরের আশ্বাস দেন। গত শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম আফজাল, সজল কুমার তালুকদার, রিংকু শর্মা প্রমুখ।