‘১৪ বছর মনে মনে লিখেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন বাজি ধরে ১৫ টাকা মাইনের চাকরিটাকে তুচ্ছ করে চলে এসেছিলেন চট্টগ্রাম শহরে। শৈশবে চায়ের দোকানে কাজ করেছেন, ফেরি করে বাদাম ও আইসক্রিম বিক্রি করেছেন। কিন্তু জীবনের বাজিতে হারেননি তিনি। নিজের ভাষায় ‘দুই ক্লাস পাস’ সুকুমার বড়ুয়া আজ ছড়াসম্রাট। তাঁর সঙ্গে কথা বলেছেন অনিন্দিতা দেবনাথ আপনার সাক্ষাৎকার নিতে চাই।সুকুমার বড়ুয়া: সাক্ষাৎকার তো তাঁরাই দেন, যাঁরা অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি, যাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে। আমার তো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই নেই।তবু কিছু বলুন। আপনার তো জীবনদর্শন আছে। শৈশবে সেই দুরন্ত দিনগুলো কেমন ছিল?সুকুমার বড়ুয়া: এসব প্রশ্নের উত্তর তো বহুবার বহু জায়গায় দিয়েছি। সেই একই কথা। নতুন করে আর কী বলব। অন্য কিছু বলুন।ছড়া লেখা শুরু করলেন কীভাবে? সুকুমার বড়ুয়া: গ্রামে মনসার পুঁথি হতো, পুঁথি শুনতে শুনতে কবি হয়েছি। প্রথম ১৪ বছর মনে মনে লিখেছি, ১৪ বছর পর বাস্তবের লেখক হলাম।আপনার বিখ্যাত ‘ঠিক আছে ঠিক আছে’ ছড়ার ‘অসময়ে মেহমান, ঘরে ঢুকে বসে যান’—এখানে মেহমানটা কে?সুকুমার বড়ুয়া: এই মেহমান আলাদা কেউ নয়। সাধারণ ঘটনা থেকেই এটা লেখা। আমি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের আকাল দেখেছি..., ব্রিটিশ আমলের মন্বন্তর দেখেছি, দুর্ভিক্ষ দেখেছি। দেখেছি দুমুঠো ভাতের জন্য, একটু ফেনের জন্য মানুষ কী রকম আহাজারি করত। এই আকালের দিনে অসহায় মানুষের কান্না দেখেছি। এ রকম সময়েই কিছু মানুষ আছে, যারা ওপর দিয়ে সব সময় ‘ঠিক আছে ঠিক আছে’ বলত, অথচ ভেতরে প্রচণ্ড হাহাকার। এই ‘ঠিক আছে’ শব্দটা তখন আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। মানুষের বাইরের ও ভেতরের রূপটাকে তুলে ধরতেই ‘ঠিক আছে ঠিক আছে’ ছড়াটা লেখা। আঞ্চলিক ছড়া লেখার প্রেরণা কোথায় পেলেন?সুকুমার বড়ুয়া: আঞ্চলিক ছড়া লেখার প্রেরণা পেয়েছি নূর মোহাম্মদ রফিকের একটা ছড়া থেকে। ছড়াটার নাম ঠিক মনে পড়ছে না। ‘...ঘুমত রইয়ে পানির মালিক ওয়াসা/এই পানি লই খেলা খাদ্ দে পোয়া ছা।’—এ রকম কিছু লাইন, এ রকম একটা ছড়া ছিল তাঁর। সেটা পড়েই অনুপ্রেরণা পেয়েছি। আপনার আঞ্চলিক ছড়ার বই ‘কোয়াল খাইয়ে’ কখন লিখেছিলেন? এতে কার কপাল কে খেয়েছে? সুকুমার বড়ুয়া: একটা ছেলের সঙ্গে একটা মেয়ে সুতো দিয়ে মালা গাঁথছিল। মেয়েটার বাড়ি চাটগাঁয়, ছেলেটা ছিল ভিন্ন জেলা কুমিল্লার। মালা গাঁথার সময় হাত থেকে হঠাৎ সুতোর বান্ডিল পড়ে যায়। তখন মেয়েটা বলে উঠল ‘অবুক রে বুক’। এই ‘অবুক রে বুক’ শব্দটাকে রূপ দেওয়ার জন্যই ‘কোয়াল খাইয়ে’ ছড়াটা লিখি। আগামী দিনে আঞ্চলিক ভাষায় আর কোনো বই বের করার পরিকল্পনা কি আছে? সুকুমার বড়ুয়া: না, তেমন কোনো পরিকল্পনা নেই। শৈশবে দেখা চট্টগ্রামের সঙ্গে বর্তমান চট্টগ্রামের পার্থক্য কতটুকু?সুকুমার বড়ুয়া: পৃথিবীটা গোলাকার। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রতিনিয়ত ঘুরছে। পার্থক্য তো আছেই। এখন মানুষের সঙ্গে সঙ্গে সব কিছুই বেড়ে গেছে। চট্টগ্রাম শহর এখন অনেক উন্নত। আপনার অবসর জীবন কেমন কাটছে? সুকুমার বড়ুয়া: ভালো না। ঘর থেকেই বেরোতে পারি না। কোথাও যেতে পারি না। শুয়ে বসে দিন কাটছে।আপনাকে ধন্যবাদসুকুমার বড়ুয়া: প্রথম আলোকেও ধন্যবাদ।