প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটির দিনের ৫৮০তম সংখ্যার মূল রচনা ‘৩৪ বছরের সংগ্রাম’ পড়ে কর্নেল তাহের ও তাঁর পরিবার সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। লুৎফা তাহেরকে অভিনন্দন। ৩৪ বছর দেরি হলেও তিনি ন্যায়বিচার পেয়েছেন। মানসিক শক্তি ও প্রবল আত্মসম্মানবোধই তাঁকে এত দূর আসতে সহায়তা করেছে। কৃষ্ণকলির ‘টিপ’ লেখাটি অসাধারণ লেগেছে। মাতৃত্ব হয়তো সবার কাছেই এমন আবেগের একটা বিষয়। কৃষ্ণকলি, আপনার অনাগত সন্তানের জন্য শুভ কামনা রইল।শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।