কোতোয়ালি, নতুন উপশহর, যশোর। সালোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে সব সময় মা যান আমাদের সঙ্গে শপিং করতে। একবার আমরা তিন বোন বায়না ধরলাম যে মাকে ছাড়াই যাব শপিংয়ে। তখন খুব বেশি একটা বড় ছিলাম না। মা বললেন, ঠিক আছে যাও, তবে সাবধানে থেকো। আমরা তিন বোন তো মহা খুশি। আসলে জামা, সালোয়ার সব দর্জির কাছে বানাতে দেওয়া আছে। শুধু ওড়না কেনা বাকি। মার্কেটে যাওয়ার আগে দর্জির দোকান থেকে জামা, সালোয়ার নিলাম। মার্কেটে গিয়ে তিন বোন স্বাধীনভাবে ঘোরাঘুরি করে কেনাকাটা করলাম। ঈদের দিন সকালে জামা পরতে গিয়ে দেখি, জামা পাচ্ছি না। শুধু তিনটা সালোয়ার। দর্জি এক ব্যাগে তিনজনের জামা আর এক ব্যাগে তিনজনের সালোয়ার দিয়েছিল। মার্কেটে ঘুরতে ঘুরতে কখন যে আমার ব্যাগ হারিয়ে ফেলছি। অতঃপর আর কি, সেই ঈদের বানানো জামার সঙ্গে নতুন সালোয়ার, আর মায়ের বকা খেয়ে ঈদ কাটালাম। ইডেন মহিলা কলেজ, ঢাকা।