নগরের আকবরশাহ থানাধীন বিশ্বব্যাংক কলোনি সি ব্লকের রাস্তার উন্নয়নকাজ গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় উন্নয়নকাজের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট আওয়ামী লীগের সভাপতি খন্দকার মোহাম্মদ হোসেন, সাবেক সভাপতি কাজী আহমেদ হোসেন, আওয়ামী লীগ নেতা স্বপন দাশগুপ্ত, জসিম উদ্দিন, যুবলীগ নেতা শামীম আহমদ, আনিসুর রহমান, সি ব্লক সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহসাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম, অর্থ সম্পাদক মো. হুমায়ূন কবির প্রমুখ।
কাউন্সিলর জহুরুল আলম বলেন, ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে বিশ্বব্যাংক কলোনির পাঁচটি ব্লকের অভ্যন্তরীণ রাস্তার নির্মাণকাজ চলমান রয়েছে। এসব রাস্তার উন্নয়ন হলে এলাকাবাসীর চলাচল সুগম হবে। বিজ্ঞপ্তি।