আটলান্টিক সিটির শিক্ষা বোর্ড পর্ষদের সভা অনুষ্ঠিত

ক্যাপশন: সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন পর্ষদের নেতৃবৃন্দ ও সদস্যরা।
ক্যাপশন: সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন পর্ষদের নেতৃবৃন্দ ও সদস্যরা।

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি আটলান্টিক সিটির ১৩০০ আটলান্টিক অ্যাভিনিউয়ের সিটি সেন্টারে বোর্ড অব এডুকেশনের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন পর্ষদের সদস্যসচিব এনজি ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি জন ডাবলিন, সহসভাপতি ফারুক হোসেন, সদস্য প্যাট্রিসিয়া বেইলি, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, আলবার্ট হারবার্ট, কাজী ইসলাম, এলেন থমাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সুপারিনটেনডেন্ট ব্যারি এস কালডওয়েল তাঁর প্রতিবেদন পেশ করেন। এ ছাড়া ছাত্র প্রতিনিধি হিসেবে সভায় বক্তব্য রাখেন আটলান্টিক সিটি হাইস্কুলের একাদশ গ্রেডের ছাত্রী
ফারহানা সিদ্দীক। পর্ষদ সভায় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলর মো. হোসাইন মোর্শেদসহ অন্যান্য অভিভাবকেরা।
সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ের ওপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সলিসিটরসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন কমিউনিটির লোকজনও সভায় উপস্থিত ছিলেন।