'বঙ্গবন্ধুর নামে মিট করতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঁাতার ফেডারেশনের নির্বাচনে একক পরিষদকেই পরশু নির্বাচিত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সঁাতারে অচেনা মুখ রফিজ উদ্দিন। গাজীপুরের এই সংগঠক সঁাতার নিয়ে আকাশচুম্বী স্বপ্ন দেখাচ্ছেন আপনি গাজীপুর ডিএসএর সাধারণ সম্পাদক। ঢাকায় পরিচিত নন। সঁাতার ফেডারেশনের এই দায়িত্ব নিতে আগ্রহী হলেন কেন?রফিজ উদ্দিন: ছোটবেলা থেকেই আমি ক্রীড়াপ্রেমী মানুষ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হওয়ার পর আরও বড় পরিসরে ভূমিকা রাখতে চাই বলেই সঁাতারে এসেছি। যদিও আমি সঁাতারু ছিলাম না। তবে সঁাতারু হলেই ভালো সংগঠক হওয়া যাবে, এমন কোনো কথা নেই। কখনো খেলাধুলা করেছেন?রফিজ: নব্বইয়ের দশকে ফুটবল খেলেছি আজাদ স্পোর্টিংয়ের হয়ে। ভলিবল খেলেছি অভিযাত্রীতে। গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হওয়ার আগে যুগ্ম সম্পাদক ছিলাম। জেলার খেলোয়াড় সংস্থার সভাপতিও হয়েছি। সঁাতার নিয়ে আপনার পরিকল্পনা কী?রফিজ: আমার প্রথম চিন্তাই হলো, সঁাতার ফেডারেশন নিয়ে যে দুর্নাম আছে, এ থেকে ফেডারেশনকে বের করে আনা। দ্বিতীয়ত বর্তমান অবস্থা থেকে সঁাতারকে এগিয়ে নেওয়া। এখানে আমি পকেটে কিছু ভরতে আসিনি। পকেট থেকে কিছু দিতেই এসেছি। সঁাতারুদের জন্য কী করবেন?রফিজ: আমি জেনেছি সঁাতারুরা নাকি অলস সময় কাটায়। এই অবস্থায় দীর্ঘস্থায়ী একটা ক্যাম্প করতে চাই। সঁাতারের নতুন কমিটিতে অনেক নিবেদিতপ্রাণ সদস্য আছেন, যঁারা গত কমিটিতে ঠিকমতো কথা বলতে পারেননি। তঁাদের সঙ্গে কথা বলে এসব সদ্ধিান্ত নেব। কোরিয়ান কোচ পার্ক তে গুন চলে যাওয়ার পর আর কোনো কোচ নেই সঁাতারে। তো কোচ নিয়ে আপনার কী চিন্তাভাবনা?রফিজ: শুনেছি পার্ক খুবই ভালো মানের কোচ ছিলেন। তাই পার্ককে ফিরিয়ে আনার চষ্টো করব। না পেলে ভারত বা যুক্তরাষ্ট্র থেকে একজন ভালো মানের কোচ আনতে চাই। মোট কথা, শাহীন সাহেব (সাবেক সাধারণ সম্পাদক) সঁাতার যেখানে রেখে গেছেন, সেখান থেকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সবই করব। সঁাতারে বছরে জুনিয়র ও সিনিয়র একটা করে মিট ছাড়া বলতে গেলে আর কিছুই হয় না। আপনি বাড়তি কী করবেন?রফিজ: অন্তত পঁাচ-ছয়টা টুর্নামেন্ট করবই। কমিটিতে থাকা সংগঠকদের জেলায় জেলায় প্রতিযোগিতার ব্যবস্থা করব। তৃণমূল থেকে সঁাতারু খঁুজে আনব। গাজীপুর দিয়েই এটা শুরু করব আমি। তা ছাড়া গাজীপুরে একটা সুইমিং পুল করতে চাই। এটা গাজীপুরকেন্দ্রিক হয়ে গেল না?রফিজ: খেলা তো খেলাই, সেটা যেখানেই হোক সমস্যা কী! আমি এই সুযোগে বলি, বঙ্গবন্ধুর নামে একটা আন্তর্জাতিক মিট করতে চাই দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে। স্পনসর না পেলে নিজের পকেট থেকেই টাকা দেব। ফোরামের আশীর্বাদপুষ্ট হয়েই এই দায়িত্বে এসেছেন। এভাবে দায়িত্ব নেওয়াকে কীভাবে দেখছেন আপনি?রফিজ: সবার সমর্থন নিয়েই এসেছি। এটা আমি কাজে লাগাতে চাই। এমন কিছু করতে চাই, যাতে সবাই বলে রফিজের আমলে সঁাতারে উন্নয়ন হয়েছে।