সোমালিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪৭
সোমালিয়ার ধৌসা মারিব শহরে সরকারের সমর্থক ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। আলী ইয়াসিন গেদি নামে দেশটির একজন মানবাধিকার কর্মী বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।সোমালিয়ার মানবাধিকার সংগঠন ইলমানের কর্মী আলী ইয়াসিন গেদি জানান, ইসলামি জঙ্গিদের বিতাড়নের জন্য সরকার সমর্থকদের অভিযানের কারণে অনেকেই শহর ছেড়ে যাচ্ছে।সরকারের সমর্থক আহলে সুন্না গ্রুপটি আল-সাহাবাব জঙ্গিদের কাছ থেকে ধৌসা মারিব শহরটি পুনরায় দখলে নিয়েছে বলে জানা গেছে।বিবিসি জানায়, ইসলামের উদারনীতি প্রবর্তনের লক্ষ্য নিয়েই অহিংস গ্রুপ হিসেবে আহলে সুন্না গ্রুপটির জন্ম। কিন্তু গত বছর গ্রুপটি আল-শাবাব সংগঠনের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়। এ সংগঠনটি আল-কায়েদার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।১৯৯১ সাল থেকে দেশটিতে কোনো নিয়মতান্ত্রিক সরকার নেই। বর্তমানে দেশটির কিছু অংশ জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে।