অবৈধ ভিওআইপি ব্যবহারের অভিযোগে র‌্যাংকস টেলের তিন কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব ও বিটিআরসি ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে আজ শুক্রবার সকাল ১০টার দিকে র‌্যাংকস টেলের মহাব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইন্টারনেটের মাধ্যমে অবৈধভাবে বিদেশে কল করার পদ্ধতি (ভিওআইপি) ব্যবহারের অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন,র‌্যাংকস টেলের মহাব্যবস্থাপক (কারিগরি) শেখ কামরুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) করিম ইকবাল ভূঁইয়া ও উপ-মহাব্যবস্থাপক (কারিগরি) মমিনুর রহমান চৌধুরী। তাঁরা র‌্যাবের হেফাজতে আছেন। র‌্যাব গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ১৭০ তেজগাঁও নভো টাওয়ারের ছয় তলায় র‌্যাংকস টেলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় বিটিআরসি ও র‌্যাব অবৈধভাবে ভিওআইপি ব্যবহারের তথ্যপ্রমাণ পেয়েছে। তিনি আরও বলেন, বিটিআরসি মামলার প্রস্তুতি নিচ্ছে।