অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ২৪৫ রানে নিজেদের ইনিংস শেষ করেছে। রস টেইলর ও হপকিনসের কল্যাণে কিউইরা এই রান সংগ্রহ করে। রস টেইলর ৬২ ও হপকিনস ৪৫ রান করেন। এ ছাড়া স্টাইরিসের সংগ্রহ ৪১ রান। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। তবে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। দলীয় ৭ রানের মাথায় তাদের প্রথম উইকেটের পতন ঘটে। আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান ইনগ্রাম। এরপর ৪৫ রানে ম্যাককুলাম ও ৫৫ রানের মাথায় গাপটিল আউট হলে কিউইরা কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হয়। ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর ছোট ছোট কয়েকটি জুটি গড়ে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ২৪৫ রানের মোটামুটি লড়াকু সংগ্রহে সমর্থ হয়। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যারিস ৪৮ রানে ৩টি, জনসন ৪১ রানে ৩টি ও ওয়াটসন ২৬ রানে ২টি উইকেট সংগ্রহ করেন। এ ছাড়া বলিঞ্জার ৩৯ রানের বিনিময়ে নেন ১টি উইকেট।