আরও ৫১৬ মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৫১৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। আজ মঙ্গলবার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সভায় দণ্ডবিধি ও অন্যান্য ৯৫৪টি মামলা, দুদকের ১৯টি মামলাসহ মোট ৯৭৩টি মামলা উত্থাপিত হয়।দণ্ডবিধি ও অন্যান্য ৯৫৪টি মামলার মধ্যে আজ ৫০৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়, ১১৫টির ব্যাপারে কোনো সুপারিশ করা হয়নি। তবে পরের সভায় ৩৩৩টি মামলা উত্থাপনের জন্য রাখা হয়েছে।আজ দুদকের ১৯টি মামলার মধ্যে ১০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়, ছয়টির ব্যাপারে কোনো সুপারিশ করা হয়নি। তবে পরের সভায় তিনটি মামলা উত্থাপনের জন্য রাখা হয়েছে।উল্লেখযোগ্য যাদের মামলা প্রত্যাহার করা হয়েছে, তাঁরা হলেন ঢাকার সাংসদ হাবিবুর রহমানের একটি, সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের একটি, সাবেক সাংসদ হাজি সেলিমের তিনটি, আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনের একটি, জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ এ বি রুহুল আমিন হাওলাদারের একটি, প্রশিকার সাবেক পরিচালক বাজী ফারুকের তিনটি।এ পর্যন্ত দণ্ডবিধি ও অন্যান্য মামলা প্রত্যাহারের জন্য বৈঠকে নয় হাজার ২৭৪টি উত্থাপিত হয়েছে। প্রত্যাহরের সুপারিশ করা হয়েছে চার হাজার ৪২৯টি। বৈঠকে দুদক আইনে দায়ের করা ৪২৫টি মামলা উত্থাপন করা হয়। সেগুলোর মধ্য থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে ২৫৮টির।এ নিয়ে সব মিলিয়ে মোট চার হাজার ৬৮৭টি মামলা প্রত্যাহার করা হয়েছে।