আয়ারল্যান্ড অলআউট ৬৮, ওয়েস্ট ইন্ডিজ ৭০ রানে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের জন্য যে বিপজ্জনক হবে তা আশঙ্কা করা হয়েছিল আগেই। এতটাই বিপজ্জনক হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে গেছে আয়ারল্যান্ড। আইরিশদের মাত্র একজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে সক্ষম হন। গত রাতে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৮ রান তোলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সামির অলরাউন্ড নৈপুণ্যে তার পরও ৭০ রানের বড় জয় পায় স্বাগতিকেরা।আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের মূল অস্ত্র ছিলেন অধিনায়ক ক্রিস গেইল। তবে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি তিনি। বোলিং-সহায়ক ধীরগতির পিচে সুবিধা করতে পারেননি স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। তৃতীয় ওভারে দলীয় ১৯ রানে ব্যক্তিগত ১৪ রানে থাকা চন্দরপলের উইকেটটি হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সামি। এ ছাড়া সারওয়ান ২৪, ফ্লেচার ১৯ ও ব্র্যাভো ১৮ রান করেন।১৩৯ রান তাড়া করতে নামা আয়ারল্যান্ড দলের উইলসন ছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ব্যাটসম্যানদের চরম হতাশার দিনে ১৭ রান করে আইরিশদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অবশ্য দলের সর্বোচ্চ ১৯ রান আসে অতিরিক্ত থেকে। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই পোর্টারফিল্ডের (৪) উইকেটটি হারিয়ে বসে আয়ারল্যান্ড। দ্বিতীয় ওভারে রামপালের শিকার স্টারলিং। এই ব্যাটসম্যান কোনো রানের দেখা পাননি। এভাবে একের পর এক উইকেট পড়তে থাকলে ১৬ ওভার ৪ বলে মাত্র ৬৮ রানে থেমে যায় আইরিশদের ইনিংস। স্বাগতিকদের হয়ে রামপাল ও সামি ৩টি করে উইকেট লাভ করেন। সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ: ১৩৮/৯সামি ৩০, সারওয়ান ২৪ডকরেল ৩/১৬আয়ারল্যান্ড: ৬৮/অলআউটউইলসন ১৭সামি ৩/৮, রামপাল ৩/১৭