এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা, এক ব্যক্তিকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা এবং এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম করাদণ্ড দিয়েছেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মাদপুর এলাকার মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটির ৬ নম্বর রোডে অবস্থিত হক ব্রেড অ্যান্ড ফুড প্রোডাক্টসকে দই তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং খাবারে রাসায়নিক উপাদান মেশানোর অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।অন্যদিকে আদালতকে ভুল তথ্য দেওয়া ও অসহযোগিতা করায় মিরপুর রোডের দারুসসালাম এলাকার মোহনা ফিলিং স্টেশনে কর্মরত অপারেটর নাসিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন। এ সময় বিএসটিআইয়ের সদস্য, পুলিশ ও র্যাব-২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।হক ব্রেড অ্যান্ড ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে আনা অন্য অভিযোগগুলো হলো সবজি রোল তৈরিতে সোডিয়াম বেনজয়েট মেশানো, ফ্যাটবিহীন গুঁড়ো দুধ দিয়ে দই তৈরি করা ও তৈরি করা খাবার ঢেকে না রাখা।হক ব্রেড অ্যান্ড ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপক নওশাদ হোসেন বলেন, ‘দই তৈরিতে নিবন্ধন প্রয়োজন হয়, তা আমাদের জানা ছিল না।’ এ ছাড়া ভবিষ্যতে অন্যান্য বিষয়ে সতর্ক থাকার ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের কাছে প্রতিশ্রুতি দেন তিনি।