ওবামার সঙ্গে দেখা করবেন পাটনার রিকশাওয়ালাদের বন্ধু ইরফান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটনার রিকশাচালকদের সবচেয়ে কাছের লোক ইরফান পাঠান। আর তাঁর জন্য বিশ্বের সবচয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ করা অলীক স্বপ্নের মতোই। কিন্তু সেই স্বপ্নই এবার সত্যি হতে চলেছে ইরফানের। আর এ জন্য শিগগিরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন ইরফান। ইন্ডিয়ান ইনস্টিটিউটস অব ম্যানেজমেন্ট থেকে স্নাতক ডিগ্রি লাভ করা ইরফান খুব সাধারণ এক যুবক। ইরফান বেসরকারি সংস্থা সম্মানের মাধ্যমে পাটনার রিকশাচালকদের দুঃখ-দুর্দশা দূর করতে সব সময়ই কাজ করেছেন। ইরফান নতুন ধরনের রিকশা তৈরি করে রিকশাওয়ালাদের মধ্যে বিতরণ করেছেন। সম্প্রতি বিহারে বেড়াতে আসা মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইরফানকে আমন্ত্রণ জানান। সেখানেই ওবামার সঙ্গে দেখা হবে ইরফানের।