ওরা চল্লিশজন কিংবা আরো বেশিযারা প্রাণ দিয়েছে ওখানে—রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়ভাষার জন্য, মাতৃভাষার জন্য-বাংলার জন্য।যারা প্রাণ দিয়েছে ওখানেএকটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্যআলাওলের ঐতিহ্যকায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলেরসাহিত্য ও কবিতার জন্য—যারা প্রাণ দিয়েছে ওখানেপলাশপুরের মকবুল আহমদেরপুঁথির জন্য—রমেশ শীলের গাথার জন্য,জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাটের’ জন্য।যারা প্রাণ দিয়েছেভাটিয়ালি, বাউল, কীর্তন, গজলনজরুলের ‘খাঁটি সোনার চেয়ে খাঁটিআমার দেশের মাটি।’এ দুটি লাইনের জন্যদেশের মাটির জন্য,রমনার মাঠের সেই মাটিতেকৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতোচল্লিশটি তাজা প্রাণ আরঅঙ্কুরিত বীজের খোসার মধ্যেআমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত।রামেশ্বর, আবদুস সালামের কচি বুকের রক্তবিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত।আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণারমনার সবুজ ঘাসের উপরআগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে।এক একটি হীরের টুকরোর মতোবিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে চল্লিশটি রত্নবেঁচে থাকলে যারা হতোপাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদযাদের মধ্যে লিংকন, রকফেলার,আরাগঁ, আইনস্টাইন আশ্রয় পেয়েছিলযাদের মধ্যে আশ্রয় পেয়েছিলশতাব্দীর সভ্যতারসবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ,সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছেআমরা সেখানে কাঁদতে আসিনি।যারা গুলি ভরতি রাইফেল নিয়ে এসেছিল ওখানেযারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়েআমরা তাদের কাছেভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ।আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে।(অংশ)২১ ফেব্রুয়ারি ১৯৫২ রাতে চট্টগ্রামে লেখা