কিশোরগঞ্জে জেএমবির আঞ্চলিক কমান্ডারের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ আগস্ট কিশোরগঞ্জে বোমা বিস্ফোরণ মামলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মো. আবদুল্লাহ সুমনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আক্তারুজ্জামান আজ বুধবার বেলা দুইটায় এ রায় দেন।রায় ঘোষণার সময় তিনি বলেন, ওবায়দুল্লাহর বয়স কম। নিজের দোষ স্বীকার করায় তাঁকে মৃত্যদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।মামলার অন্য অভিযুক্ত আসামি শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ফাঁসি হওয়ায় তাঁরা এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট কিশোরগঞ্জ জজ কোর্ট আদালতে দুটি, ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দুটি, বত্রিশ বাসস্ট্যান্ডে একটি ও পাবলিক লাইব্রেরির সামনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এই তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।উল্লেখ্য, এর আগে বাজিতপুর থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় দোষ স্বীকার করায় সুমনের ১৪ বছরের কারাদণ্ড হয়।