কিশোরগঞ্জে ডাকাতের হামলায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে গতকাল বুধবার ডাকাত দলের হামলায় আহত আবু নোমান (৪০) আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। কটিয়াদী উপজেলার কাহেতিকিতে গতকাল বুধবার রাত আটটায় চার-পাঁচজনের একদল ডাকাত নোমানের পিঠে ছুরিকাঘাত করে দেড় হাজার টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে যায়। আহত নোমানের চিত্কারে এলাকাবাসী এগিয়ে এসে তাঁকে কটিয়াদী হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সকাল আটটায় তিনি মারা যান।কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানিয়েছে, কাহেতিকির ওই স্থানে প্রতি মাসে চার-পাঁচটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে।