কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আজ সকাল আটটা থেকে প্রায় সাড়ে চার ঘণ্টা ১০ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রত্যক্ষদর্শী, সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি সেতুর পুনঃনির্মাণকাজ শুরু হওয়ায় বিকল্প রাস্তা দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়। আজ সকালে মালবোঝাই একটি ট্রাক পার হতে গিয়ে ওই রাস্তায় বিকল হয়ে পড়ে। এতে রাস্তার উভয় পাশে পাঁচ কিলোমিটার করে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। সজল রাজা নামে ওই এলাকার একজন বাসিন্দা জানান, এ বিকল্প রাস্তা মাটি ও কংক্রিটের তৈরি। রাস্তার দুরবস্থার কারণেই ট্রাকটি বিকল হয়ে গেছে।