কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালন শাহ সেতুসংলগ্ন ষোলদাগ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২০ জন। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন হাশেম বাজারের আজিজুল ইসলাম (৪৫), সাতিনিপাড়ার আবুল কাশেম (৬৫) ও বদি জামালপুরের আবুল হক মণ্ডল (৬০)। তাঁরা সবাই কুড়িগ্রাম জেলার নাটেরশ্বরী উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবীর জানান, গতকাল রাত আড়াইটার দিকে আটরশি ওরস থেকে ফেরার পথে ওই এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী মারা যায়। যাত্রীরা আটরশি পিরের দরবার থেকে ওরস শেষে কুড়িগ্রাম ফিরছিলেন।