কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মাওয়া মহাসড়কে কেরানীগঞ্জের মোল্লারপুরে আজ বুধবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, চালক হামিদ (৩০) ও যাত্রী রাসেল (১৮) এবং ওসমান (২০)।আহত ব্যক্তিরা হলেন, আমানুল্লাহ, মো. রফিক ও রমজান আলী। তাঁরা সবাই সিরাজদিখান থানার পাইনারচরের বাসিন্দা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, মাওয়াগামী যাত্রীবাহী একটি বাস ওই স্থানে সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। অটোরিকশাটি পাইনারচর থেকে কাঁচামাল নিয়ে ঢাকার শ্যামবাজারের দিকে যাচ্ছিল। ঘাতক বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।