গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সরকার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুত্সা রটানোর জন্য একটি বিশেষ গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে সরকার। সংস্থাটি সাংবাদিকদের চাপ দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারগুলো জনগণের সামনে তুলে ধরতে বাধ্য করছে।আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের পক্ষে এক লিখিত বক্তব্যে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, গতকাল শেখ হাসিনা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিডিআর বিদ্রোহের ওই তিন দিন খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে কোথায় ছিলেন, তা জানতে চান। এ প্রসঙ্গে মোশাররফ বলেন, খালেদা জিয়া ওই সময় গুলশানে তাঁর কার্যালয়ে ছিলেন। তিনি সেখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, এমনকি সরকারও সহাযোগিতার আশ্বাসও দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। সুতরাং এটি একটি মিথ্যাচার। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে হামলা, মামলা ষড়যন্ত্রসহ সব ধরনের অপপ্রচার বন্ধ রাখার আহ্বান জানান তিনি।এ সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আ স ম হান্নান শাহ, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সারোয়ারী রহমান, এম কে আনোয়ার প্রমুখ।