চট্টগ্রাম-ঢাকা-সিলেট ট্রেন যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার ইমামবাড়ি রেলস্টেশন এলাকায় আন্তনগর উপকূল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। দুপুর দুইটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে অতিরিক্ত একটি ইঞ্জিন গিয়ে বিকল ইঞ্জিনসহ ট্রেনটিকে সরিয়ে নিলে ওই রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়। ট্রেনটি ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে বিকল হয়। আখাউড়া জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী টি এ চৌধুরী প্রথম আলোকে বলেন, অতিরিক্ত ইঞ্জিন দিয়ে উপকূল ট্রেনের বিকল ইঞ্জিনটিসহ ট্রেনটি কসবায় নিয়ে যাওয়া হয়েছে। বিকল ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে।