চলচ্চিত্র পরিচালক শিবলী সাদিক আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র পরিচালক শিবলী সাদিক আর নেই। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি....রাজিউন) করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর ছোট ভাই দাউদ হায়দার জানিয়েছেন, শিবলী সাদিক দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তবে হঠাত্ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়এবং আজ তািন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আগামীকাল শুক্রবার সকালে তাঁর মরদেহ এফডিসিতে আনা হবে এবং সেখানে শিল্পী ও কলাকুশলীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। বিকেলে উত্তরায় তাঁর লাশ দাফন করা হবে।শিবলী সাদিক ষাটের দশকে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন। তিনি নোলক, তিন কন্যা, ভেজা চোখ, মায়ের অধিকারসহ একাধিক ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করেন।