চালের দাম অসহনীয় পর্যায়ে নয়: খাদ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চালের দাম মানুষের অসহনীয় পর্যায়ে নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। চলমান শৈত্যপ্রবাহ শেষ হয়ে গেলেই চালের দাম কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী গত বছরে তাঁর মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবে আইলা-দুর্গত আশ্রয়হীন সব মানুষকে আশ্রয় দিতে না পারাকেই মনে করেন।মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, খাদ্য মন্ত্রণালয়ের কোনো ব্যর্থতা নেই বরং সাফল্য রয়েছে। এই শীতে সারা দেশে শীতার্তদের মধ্যে এক লাখ ৩৯ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় আরও কম্বল দেওয়া হবে বলেও তিনি জানান।