ছয় মাসের মধ্যেই সানিয়া মির্জা বাগদান ভেঙে দিলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার দিনকাল খুব ভালো যাচ্ছে না। এরই মধ্যে সানিয়া বাগদান ভেঙে দিয়েছেন বলে জানা গেছে। মাত্র ছয় মাস আগেই হায়দরাবাদের একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সানিয়া ও তাঁর ছোটবেলার বন্ধু সোহরাবের বাগদান সম্পন্ন হয়। সোহরাব বর্তমানে যুক্তরাজ্যে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন। বাগদান ভেঙে যাওয়ার খরবটির সত্যতা নিশ্চিত করেছেন খোদ সানিয়ার বাবা ইমরান মির্জা । সানিয়া বলেছেন, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক থাকলেও বাগদানের পর দেখা গেছে দুই পরিবারের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তবে ঠিক কী কারণে এবং কবে বাগদান ভেঙে দেওয়া হয়েছে, তা অবশ্য সানিয়া বলেননি। তবে তিনি ভবিষ্যতে সোহরাবের উন্নতি কামনা করেছেন।